ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিকি-ক্যাটরিনার রিসেপশনে অতিথিদের লাগবে করোনা রিপোর্ট!

আকাশ বিনোদন ডেস্ক :

কঠোর গোপনীয়তা রক্ষা করে ভারতের রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়েতে অতিথি সংখ্যা ছিল খুবই সীমিত।

তবে বেশ ঘটা করে বিবাহত্তোর সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছেন এই নবদম্পতি। শোনা যাচ্ছে, ২০ ডিসেম্বর মুম্বাইয়ের জে ডব্লিউ ম্যারিয়টে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের নামীদামী তারকারা।

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, ভিকি-ক্যাটরিনার রিসিপশনে অংশ নিতে অতিথিদের নাকি করোনার আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। রিপোর্ট যদি নেগেটিভ থাকে তবেই ভ্যানুতে প্রবেশের অনুমতি মিলবে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কের মধ্যেই মুম্বাইতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করার পরিকল্পনা করছেন এই তারকাদ্বয়। তাই বিএমসি কর্তৃপক্ষের দেওয়া সব নিয়ম মেনে চলতে হবে পার্টিতে উপস্থিত সকলকে।

৯ ডিসেম্বর ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বিয়ে করেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা ছোট পরিসরে সেরেছেন মধুচন্দ্রিমাও। এবার প্রস্তুত হচ্ছেন বিবাহত্তোর সংবর্ধনার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আমীর

ভিকি-ক্যাটরিনার রিসেপশনে অতিথিদের লাগবে করোনা রিপোর্ট!

আপডেট সময় ১১:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১