ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলে ভর্তিতে লটারি অনুষ্ঠিত

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষার্থী নির্বাচনের এই প্রক্রিয়া উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় বিকেল ৫টার পর থেকে ওয়েবসাইটে রেজাল্ট পাওয়া যাবে বলে জানানো হয়। এছাড়া মোবাইলের মাধ্যমে রেজাল্ট পেতে চাইলে টেলিটক নম্বর থেকে GSA<Space>RESULT<Space>USER ID লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত ২৫ নভেম্বর অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। উক্ত প্রক্রিয়ায় দেশব্যাপী সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য মোট ৮০ হাজার ৯১টি শূন্য আসনের চাহিদা পাওয়া যায়। ওই শূন্য আসনের বিপরীতে পাঁচ লাখ ৩৮ হাজার ৬৬টি আবেদন গৃহীত হয়। গৃহীত আবেদন থেকে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

প্রসঙ্গত, লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি স্কুল ভর্তি নীতিমালা অনুসরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলে ভর্তিতে লটারি অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১