ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবরার হত্যার রায় ‘একটি স্ট্রং মেসেজ’

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যালয়ের (বুয়েট) হলে ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।

রায়ের প্রতিক্রিয়ায় বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বলেন, এ রায় শুধুমাত্র বুয়েটের ক্ষেত্রে নয়, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়, কলেজ যেখানে আবাসন সুবিধা রয়েছে—সেখানে অবস্থানরতদের জন্য একটি স্ট্রং মেসেজ (কড়া বার্তা)।

তিনি আরও বলেন, হলে অন্যায়ভাবে কোনো শিক্ষার্থীকে শারীরিক, মানসিক নির্যাতন করলে এবং এ ধরনের কার্যকলাপে জড়িত থাকলে আদালতের পক্ষ থেকে বিচারের মুখোমুখি হতে হবে—সেটি স্পষ্ট হলো। ভবিষ্যতে এ ধরনের কাজ করতে অতি উৎসাহীরা কয়েকবার চিন্তা করবে। সর্বোপরি এ রায় সবার জন্য স্ট্রং মেসেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবরার হত্যার রায় ‘একটি স্ট্রং মেসেজ’

আপডেট সময় ০১:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১