ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিইসি পরীক্ষা বাতিল চায় ঢাবির আইইআর

আকাশ জাতীয় ডেস্ক:

শিশুদের মানসিক চাপ নিরসন, সামগ্রিক ও সুষ্ঠু বিকাশ এবং আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা লাভের জন্য অবিলম্বে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল করা এবং শিক্ষা ব্যবস্থার সামগ্রিক ও সুসমন্বিত উন্নয়নের জন্য একটি কম্প্রিহেনসিভ (সর্বাঙ্গীন) শিক্ষা আইন প্রণয়ন করার প্রস্তাব দিয়েছেন শিক্ষাবিদরা।

সম্প্রতি প্রাথমিক শিক্ষাবোর্ড আইন-২০২১ এর খসড়ার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকদের মতামতের ভিত্তিতে তৈরিকৃত পর্যালোচনা রিপোর্টে এই প্রস্তাবনা দেওয়া হয়।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সমাপনী পরীক্ষা পরিচালনার জন্য গত ৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা বোর্ড আইন-২০২১ এর খসড়া প্রণয়ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত আইনে বোর্ডের ২১টি কার্যাবলী বিধিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে ৯টি মূল্যায়ন ও নিরীক্ষা সম্পর্কিত। বাকিগুলো প্রধানত প্রশাসনিক কার্যাবলী সংক্রান্ত। আর এই ৯টি কার্যাবলীর মধ্যে পাঁচটি সরাসরি পিইসি পরীক্ষা সংক্রান্ত, দুইটি জাতীয় মূল্যায়ন এবং অপর দুটি মূল্যায়ন ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কিত।

এই খসড়া প্রণয়নের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খসড়া মতামত প্রদানের জন্য ওয়েবসাইটে আহ্বান করে। এই আহ্বানের পর খসড়ার ওপর আইইআর ২০ নভেম্বর একটি কর্মশালা আয়োজন করে।ওই কর্মশালায় শিক্ষকদের মতামতের ভিত্তিতে একটি পর্যালোচনা রিপোর্ট প্রস্তুত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে আইইআর।

আইন পর্যালোচনা শেষে এই রিপোর্টে মোট পাঁচটি প্রস্তাবনা দিয়েছেন আইইআরের শিক্ষাবিদরা। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা একটি হাইস্টেক ও সনদনির্ভর পরীক্ষা। এ ধরনের পরীক্ষা শিশুদের ওপর অত্যন্ত মানসিক চাপ তৈরি করে। তাই শিশুদের মানসিক চাপ নিরসন, তাদের সামগ্রিক ও সুষ্ঠু বিকাশ এবং আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা লাভের জন্য অবিলম্বে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পিইসি পরীক্ষা বাতিল চায় ঢাবির আইইআর

আপডেট সময় ১০:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১