ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্টারলিংকের সেবা বিক্রি ও বন্ধের নির্দেশ

আকাশ আইসিটি ডেস্ক :

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সার্ভিসের গ্রাহক হতে জনসাধারণকে নিষেধ করছে ভারত সরকার। কারণ, দেশটিতে এখনো সেবা পরিচালনার অনুমোদন পায়নি স্টারলিংক প্রতিষ্ঠানটি।

ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে স্পেসএক্স সবসময়ই সাদর আমন্ত্রণ পাচ্ছে এমনটি নয়।

চলতি মাসে প্রথম দিন ভারতে ব্যবসায় পরিচালনার জন্য নিবন্ধন নিয়েছে স্পেসএক্স। সেদিন থেকেই প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে কোম্পানিটি। তবে এখন পর্যন্ত সেবাটি চালুর অনুমোদন পায়নি ইলন মাস্কের কোম্পানিটি।

শুধু প্রি-অর্ডার বন্ধের নির্দেশনা দিয়েই ক্ষ্যান্ত হয়নি ভারত সরকার। অনুমোদন না পাওয়া পর্যন্ত স্টারলিংকের সেবা গ্রহণে সাইনআপ করতে দেশটির জনগণকে নিরুৎসাহিত করেছে। ২০২২ সালের মধ্যে ভারতে দুই লাখ স্টারলিংক গ্রাহক অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্পেসএক্স। নভেম্বরের প্রথম দিনেই পাঁচ হাজারের অধিক প্রি-অর্ডার হয়েছে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ২১টি দেশে চালু রয়েছে স্টারলিংক। যদিও অধিকাংশ দেশেই পাবলিক বেটা টেস্ট হিসেবে সেবাটি চালু করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টারলিংকের সেবা বিক্রি ও বন্ধের নির্দেশ

আপডেট সময় ০৯:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১