ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জিমেইলের নিরাপত্তা বাড়ালো গুগল

আকাশ আইসিটি ডেস্ক :

জিমেইলে টু স্টেপ অথেন্টিকেশন বাধ্যতামূলক করেছে গুগল। আপনি যদি সেই কাজ না করেন তাহলে গুগল নিজে থেকেই সেই কাজ করে দেবে। তবে আপনি ম্যানুয়াল পদ্ধতিতে করতে পারেন। ১৫ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে নিজে থেকেই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবেল করা হয়েছে। অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য পাসওয়ার্ডের সঙ্গে অতিরিক্ত সুরক্ষার স্তর থাকলে তা অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করে তুলবে।

এখনও নিজের অ্যাকাউন্টে টু-স্টেপ অথেন্টিকেশন এনেবেল না করে থাকলে আপনাকে আর কিছু করতে হবে না। আপনার পক্ষ থেকে এই কাজ করে দেবে গুগল।

তবে অটোমেটিক সেট আপ না চাইলে যে কোন সময় গুগল অ্যাকাউন্টের সেটিংস ওপেন করে নিজের টু-স্টেপ অথেন্টিকেশন কনফিগার করা যাবে। কীভাবে নিজের অ্যাকাউন্টে টু-স্টেপ অথেন্টিকেশন এনেবেল করবেন? দেখে নিন:

মোবাইল থেকে Google অ্যাপ অথবা কম্পিউটার থেকে google.com ওপেন করুন

Manage Your Account অপশন সিলেক্ট করুন

এবার Security ট্যাব ওপেন করুন

এখানে Signing in to Google ট্যাব সিলেক্ট করলে 2-Step Verification অপশন দেখতে পাবেন
পরের পেজে Get Started অপশন সিলেক্ট করে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে পরের পেজে যান

এবার সুরক্ষার দ্বিতীয় ধাপ পছন্দ করতে হবে। সিকিউরিটি-কি, টেক্সট মেসেজ অথবা ভয়েস কলের মাধ্যমে যে কোন একটি বেছে নিতে হবে। প্রত্যেকবার লগ ইন করার সময় এই উপায় অবলম্বন করতে হবে।

দ্বিতীয় ধাপ পছন্দ করার পরে দিতে হবে আপনার মোবাইল নম্বর। নম্বর রেজিস্টার থাকলে কোন সময় ফোন হারিয়ে গেলে অ্যাকাউন্ট লগ ইন করতে সুবিধা হবে।

ফোনে পাওয়া OTP দিয়ে Turn On অপশন সিলেক্ট করে নিন।

এছাড়াও ব্যাকআপ কোড অথবা অথেন্টিকেটর অ্যাপের মাধ্যমে লগ ইন করার সুযোগ দেয় গুগল। ব্যাক আপ কোডের মাধ্যমে আপনার জন্য কয়েকটি কোড জেনারেট করে দেবে গুগল। লগ ইন করার সময় এই কোডগুলো ব্যবহার করা যাবে। একটি কোড ব্যবহার করে একবার লগ ইন করা যাবে। এছাড়াও অথেন্টিকেটর অ্যাপ থেকে কোড জেনারেট করেও লগ ইন করা যাবে। তবে কোন মোবাইল অথবা কম্পিউটার থেকে একবার লগ ইন করার পরে তা ট্রাস্টেড ডিভাইস হিসাবে সেভ করলে সেই ডিভাইস থেকে লগ ইন করতে আর পাসওয়ার্ডের প্রয়োজন হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট

জিমেইলের নিরাপত্তা বাড়ালো গুগল

আপডেট সময় ১০:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১