ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিবি পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১০। তারা হলেন মো. আবুল কাশেম ও দিপালী ওরফে শাহিনুর।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুই সেট নকল ডিবি পোশাকের জ্যাকেট, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি ওয়াকিটকি সেট, একটি স্টিলের হ্যান্ডকাপ, বিভিন্ন রংয়ের নয়টি ছিনতাইকৃত ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

শনিবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১০ একটি দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাঘাপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. আবুল কাশেম ও দিপালী ওরফে শাহিনুর নামের ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আটক আবুল কাশেম ও দিপালী ওরফে শাহিনুর স্বামী-স্ত্রীর পরিচয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে বাঘাপুর যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইক চালক মো. মন্টু মিয়ার ইজিবাইকটি রিজার্ভ করেন। ইজিবাইক চালক তাদের নিয়ে বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে গেলে পরিকল্পনা অনুযায়ী আবুল কাশেম নিজেকে ডিবি পরিচয় দিয়ে ইজিবাইক থেকে নেমে যান। ইজিবাইক চালক পুনরায় ভাড়া চাইলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ওমর ফারুক ডিবির জ্যাকেট পরিহিত অবস্থায় এসে নিজেকে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

পরবর্তী সময়ে আবুল কাশেম তার সঙ্গে থাকা খেলনা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনতাই করেন। তখন তারা ওই ইজিবাইকটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে চালকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন সমবেত হয়। পরে জনতা বিষয়টি র‌্যাবকে জানায়। তখন র‌্যাব-১০ এর একটি দল তাদের দুজনকে আটক করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো. ওমর ফারুক কৌশলে পালিয়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্যমতে র‌্যাব-১০ এর একটি দল শুক্রবার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার রাশেদের অটো গ্যারেজে অভিযান চালায়। অভিযানে বিভিন্ন রংয়ের নয়টি ছিনতাইকৃত ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, আটককৃতরা ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করতেন। একইভাবে আরও ১৫ থেকে ২০টি ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করেছেন বলে স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, তারা এসব ছিনতাইকৃত ব্যাটারিচালিত ইজিবাইক শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার রাশেদের অটো গ্যারেজে লুকিয়ে রাখতেন। পরে ইজিবাইক মালিকদের সংবাদ দিয়ে ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে ফিরিয়ে দিতেন। যারা টাকা দিতে পারত না তাদের ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে অন্য জায়গায় বিক্রি করে দিতেন।

তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিবি পরিচয়ে খেলনা পিস্তল দিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

আপডেট সময় ১২:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১