ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একুশে ফেব্রুয়ারি থেকে বাংলায় এসএমএস

আকাশ আইসিটি ডেস্ক :

আগামী বছরের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটর তাদের তথ্য বাংলায় এসএমএস হিসেবে গ্রাহকদের পাঠানোর নির্দেশনা দিয়েছে সরকার।

রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

সাধারণ মানুষের বোধগম্য করে বাংলায় এসএমএস পাঠানোর জন্য ২০১৮ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে যুদ্ধ করছেন জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, বিটিআরসিকে বহু আগে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, মোবাইল অপারেটরগুলোকে বাংলায় এসএমএস দেওয়ার জন্য বিটিআরসিকে দিয়ে গত ১২ অক্টোবর আরেকটা নির্দেশ দেওয়া হয়েছে। অপারেটরগুলো তাদের সফটওয়্যার সংক্রান্ত কাজের জন্য ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে বাংলায় এসএম চালু করবে।

দেশের সাধারণ মানুষগুলো ফিচার ফোন ব্যবহার করে জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ইংরেজিতে এসএমএস পাঠালে তারা বোঝে না। এজন্যই সাধারণ মানুষের বোধগম্য করতে বাংলায় তাদের এসএমএস পাঠাতে বলা হয়।

এর আগে অর্ধেক খরচে বাংলায় এসএমএস চালু করার কথা জানিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলায় এসএমএসের খরচ ইংরেজির অর্ধেক। ইংরেজিতে ৫০ পয়সা হলে বাংলায় ২৫ পয়সা। বাংলায় অক্ষরের সংখ্যা বেশি হলেও কিন্তু খরচ কম। এটি বর্তমানে কার্যকর রয়েছে।

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, মোবাইল অপারেটরদের বলেছি আমাদের গ্রাহক বাঙালি। মাতৃভাষায় এসএমএস দেবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতবছর ২০ ফেব্রুয়ারি মোবাইলে বাংলা এসএমএস বা ক্ষুদে বার্তা খরচ অর্ধেকে নামিয়ে আনা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তা উদ্বোধন করেন।

বিটিআরসির একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বর্তমানে প্রতি এসএমএস পাঠাতে ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হয়। বাংলা অক্ষরে লিখে পাঠালে তা ২৫ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ছাড়া) খরচ হবে।

২০১০ সালের ১৫ আগস্ট থেকে প্রতি এসএমএসে খরচ ৫০ পয়সা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারিত ছিলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একুশে ফেব্রুয়ারি থেকে বাংলায় এসএমএস

আপডেট সময় ০৯:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১