ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

গুগলের ক্যাম্পাস পরিচ্ছন্নতায় রোবট

আকাশ নিউজ ডেস্ক:

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেডের ‘এক্স ল্যাবস’ ‘এভরিডে রোবট’ প্রকল্পের অধীনে দৈনন্দিন কাজ করতে সক্ষম রোবটের প্রোটোটাইপ নির্মাণ করছিল। এদের কার্যক্ষমতা যাচাই করতে এবার গুগলের নিজস্ব ক্যাম্পাসেই কাজে লাগানো হচ্ছে ওই প্রোটোটাইপগুলো।

‘আমরা এখন ১০০ প্রোটোটাইপ রোবটের একটি ঝাঁক পরিচালনা করছি যেগুলো নিজ উদ্যোগে আমাদের অফিসের বিভিন্ন কাজে অংশ নিচ্ছে’- এক ব্লগ পোস্টে জানিয়েছেন ‘এভরিডে রোবট’-এর শীর্ষ কর্মকর্তা হানস পিটার ব্রন্ডো।

‘যে রোবটগুলো আগে আবর্জনা পরিষ্কার করত সেগুলো এখন ট্যাবলেট মুছে রাখতে পারবে; কাপ ধরতে যে গ্রিপার ব্যবহৃত হতো সেই গ্রিপার দিয়েই এখন দরজা খোলা শিখতে পারবে’-যোগ করেন ব্রন্ডো।

গুগলের এ রোবটগুলো আদতে ‘আর্মস অন হুইলস’; রোবটের মূল শরীরের সঙ্গে সংযুক্ত যান্ত্রিক হাতের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘মাল্টিপারপাস গ্রিপার’। একটি ‘মাথা’ও আছে ওই রোবটের, ক্যামেরা আর সেন্সর ব্যবহার করে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করে রোবটগুলো।

একই কাজ বারবার করতে হয়, এমন শিল্প খাতে অনেক আগেই সাফল্য পেয়েছে রোবটিক্স প্রযুক্তির ব্যবহার। কিন্তু রান্নাঘর পরিষ্কার করা বা কাপড় ভাঁজ করার মতো দৈনন্দিন জীবনের সহজ কাজ সম্পাদনে সক্ষম রোবট নির্মাণে এখনো পুরোপুরি সাফল্য পাননি গবেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

গুগলের ক্যাম্পাস পরিচ্ছন্নতায় রোবট

আপডেট সময় ১০:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১