ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাকারবার্গকে আইনি নোটিশ

আকাশ আইসিটি ডেস্ক :

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অপব্যবহার রোধ এবং এ দেশে এর কার্যক্রম নিয়ন্ত্রণে উদ্যোগ নিতে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শিক্ষক, সাংবাদিক ও আইনজীবীসহ চারজনের পক্ষে রেজিস্ট্রি ডাকে এই নোটিশ পাঠান ব্যারিস্টার তাপস কান্তি বল। জানা গেছে, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশগ্রহীতাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে নোটিশগ্রহীতাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জাকারবার্গকে আইনি নোটিশ

আপডেট সময় ০৮:২৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১