ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বছরের শেষ সূর্যগ্রহণ ৪ ডিসেম্বর

আকাশ নিউজ ডেস্ক:

আগামী ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ দেখবে বিশ্ববাসী। গ্রহণটি হবে বলয়গ্রাস গ্রহণ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। কেবল একটা বলয় দৃশ্যমান থাকবে। একে বলে ‘রিং অফ ফায়ার’ । সহজেই অনুমেয় আকাশের কোলে কেমন সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য!

সাধারণ ভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। বছরের শেষ এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্ত থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত মহাদেশ থেকে সেভাবে দেখা যাবে না এই গ্রহণ। বাংলাদেশ থেকেও দেখা মিলবে না।

গত ১০ জুন দেখা গিয়েছিল ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড, উত্তর মেরু থেকে দেখা গিয়েছিল আগুনের বলয়। এদের মধ্যে গ্রিনল্যান্ড থেকেই গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা গিয়েছিল। সেটিও বাংলাদেশ ও ভারত থেকে দেখা যায়নি। সেবারও ছিল সুর্যের বলয়গ্রাস গ্রহণ। এবারও গ্রহণের অনিন্দ্যসুন্দর দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকবেন বাংলাদেশ ও ভারতীয়রা।

এমাসেই, আগামী ১৯ নভেম্বর হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। কার্তিক পূর্ণিমার দিন ওই গ্রহণ দেখা যাবে ভারত থেকেও।

গ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। আমেরিকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশপ্রেমীরা। এছাড়াও অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বছরের শেষ সূর্যগ্রহণ ৪ ডিসেম্বর

আপডেট সময় ১১:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১