ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুক গ্রুপেও আসছে আয়ের সুযোগ

আকাশ আইসিটি ডেস্ক :

সামাজিক মাধ্যম ফেসবুক তাদের সেবার আরেকটি ফিচারেও আয়ের সুযোগ তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি গ্রুপের মাধ্যমে অ্যাডমিনদের জন্য এ মনিটাইজেশন সুবিধা আনছে। নতুন কেনাকাটা, ফান্ড তৈরি এবং সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে এ আয় করতে পারবেন অ্যাডমিনরা। বার্ষিক কমিউনিটিস সামিটে নতুন এ ঘোষণা দিয়েছে ফেসবুক। এর মাধ্যমে গ্রুপের অ্যাডমিনরা যে কমিউনিটি তৈরি করেছেন, সেটি পরিচালনা করতে ও টিকিয়ে রাখতে সহায়ক হবে। নতুন পরিবর্তনের মাধ্যমে গ্রুপ অ্যাডমিনটা তিনটি উপায়ে আয় করতে পারবেন। প্রথম দুটি ফিচার কমিউনিটি শপস এবং ফান্ডরাইজার অবশ্য প্লাটফর্মের অন্য জায়গাতেও আছে। তবে তৃতীয় ফিচারটি একেবারেই নতুন।

তৃতীয় ফিচার সাবস্ক্রিপশন সুবিধা অ্যাডমিনরা নতুন ‘পেইড সাবগ্রুপ’ তৈরি করতে পারবেন। অ্যাডমিনরা তাদের গ্রুপের একটি ছোট সংস্করণ তৈরি করতে পারবেন, যেখানে অংশগ্রহণ করতে সদস্যদের মাসিক সাবস্ক্রিপশন ফিস প্রদান করতে হবে। তবে ফ্রি সাবগ্রুপ তৈরির সুযোগও রাখছে ফেসবুক। পেইড সাবগ্রুপের মাধ্যমে কোচিং, নেটওয়ার্কিং, এক্সক্লুসিভ কনটেন্ট শেয়ারিং কিংবা পেইড সেমিনার বা কর্মশালা পরিচালনা করে আয় করতে পারবেন অ্যাডমিনরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুক গ্রুপেও আসছে আয়ের সুযোগ

আপডেট সময় ১০:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১