ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিযানের ছবি লুকিয়েছে মিয়ানমার সেনাবাহিনী: রয়টার্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাখাইন রাজ্যে অভিযানের ছবি ফেইসবুক তোলার পর এখন তা মিয়ানমারের সেনাবাহিনী লুকিয়ে ফেলেছে বলে রয়টার্সের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। রাখাইন রাজ্যে ওই অভিযানে মুসলিম রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের সমালোচনায় মুখর।

গত ২৫ অগাস্ট ওই অভিযান শুরুর পর পৌনে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়ার পর ঢাকার পক্ষ থেকে সঙ্কট সমাধানের তাগিদ দিয়ে বিষয়টি জাতিসংঘে তোলা হয়। মিয়ানমারের সেনাবাহিনীর এই দমনাভিযান খতিয়ে দেখতে জাতিসংঘের উদ্যোগের মধ্যে মঙ্গলবার রয়টার্স এক প্রতিবেদনে ফেইসবুক থেকে ছবিগুলো লুকিয়ে ফেলার বিষয়টি ধরা পড়ার কথা জানায়।

রয়টার্স বলছে, মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের অফিসিয়াল ফেইসবুক পাতায় ১ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত সময়ে পোস্ট করা ছবিগুলো গায়েব করে ফেলা হয়েছে। ওই ফেইসবুক পাতায় ছবিগুলো এখন দেখা না গেলেও নির্দিষ্ট দিনের কিংবা কি ওয়ার্ড সার্চ দিয়ে ছবিগুলো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

আন্তর্জাতিক এই সংবাত সংস্থাটি বলছে, কী কারণে কখন থেকে পোস্টগুলো গায়েব করে দেওয়া হল, তা স্পষ্ট নয়। তবে রোববার, সোমবার এমনকি মঙ্গলবারও এশিয়ার বিভিন্ন স্থান থেকে পোস্টগুলো দেখা যাচ্ছিল না। বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল অং ইয়ে উইন রয়টার্সকে বলেন, “আমরা কিছুই লুকাইনি, হয়ত কোনো ধরনের ভুলে এটা হয়েছে।”

মিয়ানমারে স্টেট কাউন্সেলর অং সান সু চির মুখপাত্র জাও তাইয়ের কাছে রয়টার্স জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে দেখিয়ে দেন। সেনা নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিও থু সোয়ে রয়টার্সের জিজ্ঞাসায় বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই।

ফেইসবুকের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, সংশ্লিষ্ট ফেইসবুক পাতার অ্যাডমিন চাইলে এভাবে পোস্ট লুকিয়ে ফেলতে পারেন। মিয়ানমারে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলে সেনা অভিযান চালানোর অভিযোগ জাতিসংঘ করলেও দেশটি তা অস্বীকার করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অভিযানের ছবি লুকিয়েছে মিয়ানমার সেনাবাহিনী: রয়টার্স

আপডেট সময় ১১:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭