ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

জ্যাম হচ্ছে পুরোনো প্রেমিকার মতো: চঞ্চল চৌধুরী

আকাশ বিনোদন ডেস্ক :

সাবলীল অভিনয় দিয়ে দর্শকপ্রিয় অভিনেতায় পরিণত হয়েছেন চঞ্চল চৌধুরী। নাটক-চলচ্চিত্র এবং বিজ্ঞাপনে সমানতালে কাজ করছেন তিনি।

বর্তমানে টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।

রোববার (৩১ অক্টোবর) ছেলে শৈশব রোদ্দুর শুদ্ধকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি নিয়ে বের হন চঞ্চল চৌধুরী। গাড়ি ড্রাইভ করছিলেন এ অভিনেতা নিজেই।

কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। সে সময়ের তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন চঞ্চল চৌধুরী। সেই পোস্টে কিছু বার্তা দিয়েছেন এ অভিনেতা।

যেখানে চঞ্চল চৌধুরী লেখেন, ‘আমরা মানতে মানতে সব কিছুতেই অভ্যস্ত হয়ে যাই। যাকে বলে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। হাজার বলাতেও যখন কোনো কাজ হয় না, তখন চুপ হয়ে যাওয়াটাও আমাদের অভ্যাসেরই একটা অংশ হয়ে গেছে। গতকাল থেকে শুদ্ধর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ট্রাফিক জ্যাম এখন ঢাকা শহরের এক এবং অবিচ্ছেদ্য অংশ। ঢাকা থাকবেন অথচ জ্যামের সঙ্গে প্রেম হবে না, তা তো হয় না। জ্যাম হচ্ছে পুরোনো প্রেমিকার মতো। আপনি চাইলেও সে আপনাকে ছাড়বে না (আমার বিষয়টা যদিও ভিন্ন)। ’

ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী লেখেন, ‘গতকাল বাসা থেকে শুদ্ধর স্কুলে যেতে আধা ঘণ্টা সময় লেগেছিল। আজ লাগলো পুরো দুই ঘণ্টা। আজ শুদ্ধর বাংলা পরীক্ষা। গত ৫০ বছর ধরে বাংলা পরীক্ষায় আমরা বাঙালি জাতি খুব বেশি ভালো রেজাল্ট করতে পারিনি। আসুন, আমরা বাংলায় ভালো করি, বাংলাদেশকে ভালোবাসি। ’

চঞ্চল চৌধুরী ও চিকিৎসক শান্তা চৌধুরী দম্পতির একমাত্র সন্তান শুদ্ধ। ১২ বছর বয়সী শুদ্ধ রাজধানীর একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি সংগীতের শিক্ষকের কাছে গানের তালিম নিচ্ছে সে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

জ্যাম হচ্ছে পুরোনো প্রেমিকার মতো: চঞ্চল চৌধুরী

আপডেট সময় ১০:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১