ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

শিশিরকে কড়া জবাব দিলেন মাশরাফির ভাই

আকাশ নিউজ ডেস্ক:

দুবাইয়ে অনুষ্ঠিত এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তীর্যক মন্তব্যের মুখে আছেন মাহমুদউল্লাহ-সাকিবরা। এমন পরিস্থিতির মধ্যে সাকিবের স্ত্রী উম্মে শিশির এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন।

নিজের ফেসবুক টাইমলাইনে এক পোস্টে শিশির ২০১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে মাশরাফি-তামিমদের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। শিশির তার স্ট্যাটাসে লিখেন, ‘আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে জিততে পারিনি; যখন আমাদের গতিতারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে? কৌতুহলী মন জানতে চায়! যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না!’

শিশিরের ওই স্ট্যাটাসের জবাব দিয়েছেন মাশরাফির ছোটভাই মুরসালিন বিন মুর্তজা।

তবে শিশিরের নাম উল্লেখ না করলেও তাকেই যে ইঙ্গিত করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফির ভাই মুরসালিন, তা বোঝার বাকি নেই। ক্রিকেটজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে মুরসালিন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে যে, সেই বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে, কিন্তু নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

শিশিরকে কড়া জবাব দিলেন মাশরাফির ভাই

আপডেট সময় ১১:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১