ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল, বন্ধ যান চলাচল

আকাশ জাতীয় ডেস্ক:

নগরের বহদ্দারহাট ফ্লাইওভারের একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় নতুন চান্দগাঁও আবাসিক অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুর রহমান।

তিনি বলেন, বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন চান্দগাঁও আবাসিক অংশে ওপরে ও নীচে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্য পাশ দিয়ে চলাচল করা যাচ্ছে। কোনো ধরণে দুর্ঘটনা যাতে না ঘটে, তাই প্রাথমিকভাবে এই ব্যবস্থা। ফ্লাইওভার ব্যবস্থাপনায় দায়িত্বরতরা এসে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করার পর সব কিছু স্বাভাবিক করে দেওয়া হবে।

এই বিষয়ে জানতে সিডিএ কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নিজস্ব অর্থায়নে ১০৬ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভারটি নির্মিত হয়। গত ২০১৩ সালের ১২ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১২ সালের ২৪ নভেম্বর গার্ডার ধসে অন্তত ১৩ জনের মৃত্যুর পর ফ্লাইওভারটির নির্মাণ কাজের তদারকির দায়িত্ব নেন সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে ফ্লাইওভারের পিলারে ফাটল, বন্ধ যান চলাচল

আপডেট সময় ০২:১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১