ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌনতা ছাড়াই হাজার বছর টিকে আছে এই প্রাণী

আকাশ নিউজ ডেস্ক:

প্রকৃতির চিরন্তন নিয়মে পুরুষ ও নারী, দুই প্রজাতির প্রাণীর প্রজননের মাধ্যমে রক্ষা হয় বংশধারা। কিন্তু ছোট্ট এই প্রাণীটি হাজার বছর ধরে বংশ রক্ষা করে যাচ্ছে যৌনতা ছাড়াই।

বলা হচ্ছে ওপ্পিয়েলা নোভা নামে এক প্রজাতির গুবরে পোকার কথা।আকারে এক মিলিমিটারের পাঁচ ভাগের এক ভাগ প্রাণীটি প্রকৃতির চিরন্তন নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যৌনতা ছাড়াই দিব্যি পৃথিবীর বুকে টিকে আছে হাজার বছর ধরে।

বিজ্ঞানীদের মতে, ছোট্ট এই প্রাণী প্রকৃতির সঙ্গে যেন লুকোচুরি খেলছে। এই প্রাণীটির পুরুষ প্রজাতি নেই। আছে শুধু নারী। শুধু নারী প্রজাতির মাধ্যমেই কীভাবে প্রাণীটি হাজার বছর টিকে আছে তা বিজ্ঞানীদের জন্য বিস্ময়কর বৈকি।

এ ব্যাপারে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব দাঁড় করিয়েছেন।তার মধ্যে একটা হলো পার্থেনোজেনেসিস প্রজনন। এটা একটি অযৌন প্রজনন প্রক্রিয়া যেখানে ডিম্বাণু শুক্রাণুর মাধ্যমে নিষিক্ত হওয়া ছাড়াই ভ্রূণে পরিণত হতে পারে।

দীর্ঘদিন ধরে ওপ্পিয়েলা নোভা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এই প্রাণীটি এমন কোনো উপায়ে প্রজনন করে যা আমাদের জানা নেই।

বিজ্ঞানীরা জানান, এটা খুব বিরল ব্যাপার। কোনো পুরুষ প্রজাতি নেই, তারপরও প্রাণীটি বংশ রক্ষা করছে। এটা প্রকৃতির অপার রহস্যের মধ্যে অন্যতম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌনতা ছাড়াই হাজার বছর টিকে আছে এই প্রাণী

আপডেট সময় ১১:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১