ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

একই ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী স্বামী-স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হরিপুর ইউনিয়নে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বামী ও স্ত্রী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন- হরিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ফারুক মিয়া ও তার স্ত্রী ইউনিয়ন মহিলা আ.লীগের সভাপতি শিরিন আক্তার।

তারা একই ইউনিয়ন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বলে জানা গেছে।

নাসিরনগর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সাত, বুড়িশ্বর থেকে তিন, কুন্ডা পাঁচ, পূর্বভাগ সাত, হরিপুর পাঁচ, গোয়ালনগর তিন, ভলাকুট চার, ধরমণ্ডল, চার, ফান্দাউক চার, চাপরতলা ছয়, গুনিয়াউক চার, গোকর্ণ সাত এবং চাতলপাড় ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ ছাড়া জাতীয় পার্টির সাত, ইসলামি আন্দোলন পাঁচ এবং জাকের পার্টির এক মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৩ ইউনিয়নে সাধারণ পদে ৫০৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৭০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২৬ অক্টোবর। এর পর আওয়ামী লীগের যারা মনোনয়নপত্র প্রত্যাহার না করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

আগামী ২১ অক্টোবর মনোনয়ন যাচাই-বাচাই করা হবে এবং ২৬ অক্টোবর প্রত্যাহার করার শেষ সময়। ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর আগামী ১১ নভেম্বর নাসিরনগরে ১৩ ইউপিতে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

একই ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী স্বামী-স্ত্রী

আপডেট সময় ১২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১