ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এবার মিরপুরে চার মেয়ে শিশু নিখোঁজ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর থেকে এবার চার মেয়ে শিশুর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় দু’টি জিডি করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়।

মিরপুরের জনতা হাউজিং থেকে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজন গৃহকর্মী। নিখোঁজ দুই শিশু হলো-রোদেশী বিশ্বাস (১৪) ও গৃহকর্মী মেরিলা (১৩)। রোদেশী একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।

এছাড়াও গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ হয় আরও দুই মেয়েশিশু। তাদের একজনের বয়স ১০ বছর। আর অন্যজনের বয়স ১৩ বছর। তারা দু’জনেই প্রতিবেশী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিজুর রহমান বলেন, জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দু’জনের মধ্যে একজন স্কুলছাত্রী। তার বাবা নেই। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যজন ওই বাসারই গৃহকর্মী। আর আনসার ক্যাম্প এলাকায় নিখোঁজ একজনের বাবা রিকশাচালক। অন্যজনের পরিবার পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

এবার মিরপুরে চার মেয়ে শিশু নিখোঁজ

আপডেট সময় ০৯:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১