ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাড়া বাকি থাকায় কারখানায় তালা মার্কেট মালিকের

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুরে ভাড়া বাকি থাকায় একটি প্রিন্টিং কারখানায় তালা মারার অভিযোগ উঠেছে মার্কেট মালিকের বিরুদ্ধে। রোববার সকালে মিরপুর ১ নম্বর দক্ষিণ বিশিল ১৯১/১ শমসের মার্কেটের পঞ্চম তলায় ঘটনাটি ঘটে।

তালা দেওয়া প্রিন্টিং কারখানাটির নাম সারাহ প্রিন্টটেক্স। কারখানাটিতে শতাধিক শ্রমিক কাজ করেন। তারা মার্কেটের সামনে অবস্থান করছেন।

কারখানার মালিকপক্ষের প্রতিনিধি শাখাওয়াত হোসেন টিটন বলেন, মার্কেট মালিক শামসাদ আরা সাথী কাউকে কিছু না জানিয়ে সকালে তালা মেরে দিয়েছেন। কোনো নোটিশ দেননি। শ্রমিকরা বাইরে বসে রয়েছেন।

তিনি বলেন, সময়মতো শিপমেন্ট করতে না পারলে কোটি টাকা লোকসান হবে। এ দায়ভার নেবে কে?

টিটন আরও বলেন, আমরা দেশের বাইরে বড় বড় বায়ারের কাজ করি। ভবন মালিককে গত চার মাসে ২৭ লাখ টাকা ভাড়া বাবদ পরিশোধ করেছি। করোনাকালীন ২৪ লাখ টাকার মতো ভাড়া বাকি রয়েছে। এটিও আমরা পরিশোধ করব। কিন্তু আমাদের না জানিয়ে তিনি কারখানায় তালা মেরে দিলেন।

শমসের মার্কেটের ম্যানেজার ফারুক বলেন, কারখানায় তালা দেওয়া হয়েছে কিনা তা পরে জানাব, এখন ব্যস্ত আছি। এ বিষয়ে দারুসসালাম থানার এসআই শরিফুজ্জামান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাড়া বাকি থাকায় কারখানায় তালা মার্কেট মালিকের

আপডেট সময় ০৬:৪২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১