ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪০০ বছরের মধ্যে পৃথিবী হবে ভিনগ্রহ

আকাশ নিউজ ডেস্ক:

এখনই সতর্ক না হলে জলবায়ু পরিবর্তনের ফলে আর বাসযোগ্য থাকবে না পৃথিবী। আগামী ৪০০ বছরের মধ্যে নীলাভ গ্রহটি হয়ে পড়বে একটি ভিনগ্রহ। এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের বিজ্ঞানীরা। ইউনাইটেড নেশন্স অ্যাসেসমেন্ট অব ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন্স নামের গবেষণাটিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞান গবেষণা সাময়িকি গ্লোবাল চেঞ্জ বায়োলজিতে সম্প্রতি গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণায় বলা হয়েছে, বিভিন্ন রাষ্ট্র গ্রিনহাউজ গ্যাস নির্গমনের পরিমাণ কমানোর যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পুরোপুরি রক্ষিত হলেও ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের চেয়ে অন্তত ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তার ফলে এমন ঘনঘন ও ভয়ংকর দাবানল হবে বিশ্বজুড়ে, যা অভূতপূর্ব। একইভাবে ঝড়, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের তীব্রতা ও সংখ্যা এতটাই অকল্পনীয়ভাবে বেড়ে যাবে যে, আগামী ২৫০০ সালের মধ্যে পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। এটি হয়ে উঠবে অন্য একটি ভিনগ্রহ। শুধু তা-ই নয়, স্থল ও জলের যাবতীয় বাস্তুতন্ত্রেরও আমূল পরিবর্তন ঘটবে। ২০১৫ সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তির আগেই বিজ্ঞানীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা-বৃদ্ধিকে প্রাক-শিল্পযুগের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেঁধে রাখতেই হবে। না হলে ধ্বংসের দিন ঘনিয়ে আসবে পার্থিব সভ্যতার।

সিদ্ধান্ত নেওয়ার এখনই সময় : পোপ

আগামী মাসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বুধবার এক বার্তায় পোপ ফ্রান্সিস পৃথিবীর ভবিষ্যৎ বাঁচাতে বলেছেন, ‘বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।’ মিলানে ইয়ুথ ফর ক্লাইমেট নামের সমাবেশে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এ সময় মানবতার কল্যাণে কাজ করায় সংশ্লিষ্ট কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৪০০ বছরের মধ্যে পৃথিবী হবে ভিনগ্রহ

আপডেট সময় ১০:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১