ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান জোটে মালয়েশিয়ার বিদ্রোহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক জোটের এক যৌথ বিবৃতিতে রোহিঙ্গা সঙ্কট নিয়ে যে বক্তব্য এসেছে তাতে তীব্র আপত্তি তুলেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার ক্রদ্ধ পররাষ্ট্র মন্ত্রী আনিফা আমান বলেছেন, “তার দেশের সাথে এই বিবৃতির কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিবৃতিতে যে বর্ণনা রয়েছে তা বাস্তবতা বিবর্জিত এবং নিগৃহীত রোহিঙ্গা মুসলিমদের কথা উল্লেখও করা হয়নি। ” তিনি বলেন, এই বিবৃতি থেকে মালয়েশিয়া নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে।

আসিয়ান জোটে কোনো একটি সদস্য দেশের কাছ থেকে প্রকাশ্যে এ ধরণের বিদ্রোহমুলক আচরণ প্রায় নজিরবিহীন। বর্তমানে এই জোটের সভাপতিত্ব করছেন ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালান কেইটানো। তিনি তার বিবৃতিতে মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার নিন্দা করা হয়েছে। সহিংসতার নিন্দা করা হয়েছে। কিন্তু রোহিঙ্গা মুসলিম শব্দটি ব্যবহার করা হয়নি বা তাদের ওপর নির্যাতনের কথাও বলা হয়নি। আর তাতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে মালয়েশিয়া। তাদের কথা, মালয়েশিয়ার বক্তব্য পুরোপুরি অগ্রাহ্য করেছেন জোট সভাপতি।

কুয়ালালামপুরে গবেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের শাহরিমান লোকমান বলছেন, আসিয়ান জোটে যে অস্বস্তি অসন্তোষ শুরু হয়েছে মালয়েশিয়ার এই আচরণ তার একটি বহিঃপ্রকাশ। তিনি বলেন, কোনো যৌথ বিবৃতি থেকে প্রত্যাহার করার ঘটনা এই জোটে বিরল ।

রোহিঙ্গা ইস্যুতে ১০-সদস্যের আসিয়ান জোটের প্রভাবশালী দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ সদস্য মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মিয়ানমারের ওপর খাপ্পা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান জোটে মালয়েশিয়ার বিদ্রোহ

আপডেট সময় ১১:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭