ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মনিরুল আলম নামে একজনকে হত্যার দায়ে করা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ কেএম মোজাম্মেল হক এই আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যান, জামাল, আব্দুর রহমান প্রকাশ রহমান হুজুর, আহসান উল্লাহ, আলতাফ হোসেন, মেহরাজ, মান্নান, ফারুক, ফুলি মিয়া, আশ্রাফ ও আবদুর রহমান। রায় ঘোষণার সময় নয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুইজন পলাতক। তারা হলেন আব্দুর রহমান ও আশ্রাফ। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ারা ইস্যু করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান রায়ের তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে রায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

২০১৫ সালের ৩১ জুলাই মনিরুল ইসলামকে মগধরা ইউনিয়নের ষোলশহরের জেলেপাড়ায় কুপিয়ে হত্যা করে আসামিরা।

ঘটনার পরদিন নিহতের ভাই রবিউল আলম সমীর মেম্বার বাদী হয়ে সন্দ্বীপ থানায় হত্যা মামলা করেন। ২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে মামলাটি। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১