ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

চাঁদে এবার বরফশিকারি যান পাঠাচ্ছে নাসা

আকাশ নিউজ ডেস্ক:

চাঁদের বুকে পানি আছে-এ তথ্য আগেই নিশ্চিত করেছে নাসা। এই পানি রয়েছে বরফ আকারে। তবে তা কোথায়-কিভাবে আছে তা জানতেই এবার নতুন মিশন চালাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। সোমবার এক ঘোষণায় সংস্থাটি জানায়, আগামী ২০২৩ সালেই চাঁদে একটি নভোযান পাঠানো হবে। দক্ষিণ মেরু অঞ্চলের নোবাইল ক্রেটার নামে একটি এলাকায় অবতরণ করবে ‘ভোলাটাইল ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার’ বা ভাইপার নামের রোবোটিক নভোযানটি। পৌঁছানোর পর প্রায় ৪৫ মাইল চওড়া নোবাইল ক্রেটারে প্রায় ১০০ দিন ধরে অভিযান চালাবে।

নাসা বহুদিন ধরেই চাদের মেরু অঞ্চলে রোবোটিক যান পাঠানোর পরিকল্পনা করছে। এই অঞ্চলের ক্রেটার বা খাদের নিচে বরফ পানি আটকে আছে বলে মনে করা হচ্ছে। নাসা আশা করছে, রোবট যানটি ক্রেটারের নিচের সেই বরফ পানি খুঁজে বের করবে। অভিযান সফল হলে চাঁদের এই অংশ ভবিষ্যৎ নভোচারীদের থাকার জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠবে। কারণ এখান থেকে পানযোগ্য পানির পাশাপাশি মিলবে শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় বাতাসও। এমনকি এর থেকে পাওয়া যেতে পারে রকেটের জ্বালানি যার সাহায্যে পৃথিবীতে ফিরে আসা কিংবা সৌরজগতের আরও বাইরে অভিযান চালানো যাবে।

মানুষ যখন প্রথম চাঁদে পা রেখেছিল ও পাথরের টুকরো নিয়ে এসেছিল পৃথিবীতে, তখন বিজ্ঞানীদের ধারণা ছিল চাঁদ ভীষণ শুকনো। কিন্তু গভীর পর্যবেক্ষণ এবং পৃথক পৃথক মহাকাশযানের পাওয়া বিভিন্ন তথ্য থেকে চাঁদে পানির অস্তিত্বের দ্ব্যর্থহীন প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে নাসা চাঁদে পানির পরিমাণ সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্টও প্রকাশ করে। তাতে বলা হয়, চাঁদে ৬০ কোটি মেট্রিক টন বরফ-পানি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

চাঁদে এবার বরফশিকারি যান পাঠাচ্ছে নাসা

আপডেট সময় ০৭:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১