ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় একটি বাসায় ধর্ষণের শিকার হয়েছেন তিন সন্তানের জননী। তার বয়স আনুমানিক (২৫) বছর। আজ রবিবার দুপুরের দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। নির্যাতিতার স্বজনদের অভিযোগ, পূর্বপরিচিত শরীফসহ তিনজন তাকে মদ খাইয়ে রাতভর ধর্ষণ করেছেন।

গণধর্ষণের শিকার ওই নারীর বরাত দিয়ে তার ভাই অভিযোগ করেন, গত দুই মাস আগে তার বোনের স্বামী তাকে ফেলে বরিশাল চলে গেছেন। এ কারণে তার বোন রাজধানীর খিলগাঁও এলাকায় তার বাসায় থাকেন। এর আগে তার বোন স্বামী ও সন্তানসহ রামপুরার উলন রোড এলাকায় থাকতেন। সেখানে শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে তার বোনের পরিচয় হয়। শরীফ বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন ও তার খরচ দেওয়ার কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এক পর্যায়ে গত রাতে শরীফ তার বোনকে ডেকে নিয়ে যান পূর্ব রামপুরা জাকিরের গলি এলাকার একটি বাসায়। সেখানে শরীফ, ইব্রাহিম ও মাইনউদ্দিন নামে তিন ব্যক্তি তাকে মদ খাইয়ে রাতভর ধর্ষণ করেন। এ কাজে সহযোগিতা করে আরও এক নারী। সকালে অসুস্থ অবস্থায় একটি রিকশাযোগে খিলগাঁও এলাকায় ভাইয়ের বাসায় গিয়ে বিস্তারিত জানান তার বোন। পরে তাকে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, রামপুরা থেকে এক নারী হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। তার পরিবার অভিযোগ করেছে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি রামপুরা থানাকে অবগত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৬:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১