ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মহাকাশে ৯০ দিন অবস্থানের পর ফিরলেন চীনের তিন নভোচারী

আকাশ নিউজ ডেস্ক:

মহাকাশে ৯০ দিন অবস্থানের পর চীনের তিন নভোচারী পৃথিবীতে ফিরে এসেছেন। এর মধ্য দিয়ে মহাকাশে নভোচারীদের নিয়ে দেশটির সবচেয়ে দীর্ঘ সময়ের অভিযান শেষ হয়েছে।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন নভোচারীরা।

মহাকাশে চীনের স্পেস স্টেশনের তিয়ানহে মডিউলে ৯০ দিন অবস্থান করেন নভোচারী নি হাইসেং, লিউ বোমিং ও ত্যাং হনবো। গতকাল তারা সেখান থেকে শেনঝউ-১২ মহাকাশযানে করে পৃথিবীর উদ্দেশে রওয়ানা দেন।

মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে তথ্য পাঠানো, কয়েক ঘণ্টা মহাকাশে হাঁটাসহ বিভিন্ন কাজ করেছেন তিন মহাকাশচারী।

এর আগে গত ১৭ জুন ওই তিন নভোচারী পৃথিবী ছাড়েন। এরপর থেকে তারা ভূপৃষ্ঠের ৩৮০ কিলোমিটার উচ্চতায় চীনের মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানে তারা নানা পরীক্ষা-নিরীক্ষা চালান।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্প থেকে সরে গিয়ে চীন পৃথকভাবে মহাকাশ প্রকল্প গ্রহণ করে। ২০১৯ সালে দেশটি প্রথম চাঁদের অপরপৃষ্ঠে মনুষ্যবিহীন যান পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মহাকাশে ৯০ দিন অবস্থানের পর ফিরলেন চীনের তিন নভোচারী

আপডেট সময় ০৫:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১