ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৯ স্বর্ণের দোকানে ডাকাতি: স্বর্ণসহ গ্রেফতার ডাকাতের স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার আশুলিয়ায় এক রাতে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা তদন্তে সংঘবদ্ধ একটি ডাকাত দলের সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ডাকাতিতে সরাসরি জড়িত কাউকে এখনো গ্রেফতার করা না গেলেও এক ডাকাতের স্ত্রীকে লুট হওয়া স্বর্ণ ও টাকাসহ গ্রেফতার করেছে সংস্থাটি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে শাহানা আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির নগদ দুই লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা ও আনুমানিক দুই ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকার আশুলিয়া থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ১৯ স্বর্ণের দোকানে একযোগে ডাকাতি হয়। অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন সশস্ত্র ডাকাত দলের সদস্যরা স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। স্বর্ণ ও অর্থ মিলিয়ে আনুমানিক এক কোটি দুই লাখ ৩২ হাজার টাকা লুট করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনাটি ছায়া তদন্তের ধারাবাহিকতায় বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে শাহানাকে মধ্য বাড্ডার একটি বাসা থেকে স্বর্ণ ও টাকাসহ গ্রেফতার করা হয়। তার স্বামী মো. আনোয়ার দেওয়ান আন্তঃজেলা ডাকাত দলের সর্দার।

তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে তার স্ত্রী শাহানার কাছে জমা রাখতেন। ডাকাতির ঘটনার সরাসরি জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান সিআইডির এসএসপি মুক্তা ধর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৯ স্বর্ণের দোকানে ডাকাতি: স্বর্ণসহ গ্রেফতার ডাকাতের স্ত্রী

আপডেট সময় ০৩:৫৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১