ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ছিনতাইয়ের নাটকে বন্ধুর ১০ লাখ টাকা আত্মসাৎ,…

আকাশ জাতীয় ডেস্ক:

বন্ধু দিদারুল আলম মজুমদারের ১০ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে ছিনতাইয়ের নাটক করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মনির হোসেন মুন্না (৩৬) নামে এক যুবক। আসামির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার প্রতারণা ও পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে পল্লবী থানায় একটি মামলা হয়েছে।

সূত্র জানায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) মনির হোসেন মুন্না পল্লবী থানায় এসে অভিযোগ করেন ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে মিরপুরে ৪-৫ জন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই করে। মুন্নার মৌখিক অভিযোগের সত্যতা যাচাই করতে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) তারিক উর রহমান শুভ ওই দিনই ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিসি ক্যামরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা না পেয়ে মুন্নাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে মুন্না টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। পরে তার তথ্য অনুযায়ী টাকা উদ্ধার করে পল্লবী থানার পুলিশ।

তিনি আরও জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় দিদারুল আলম মজুমদার তার ভাইয়ের বন্ধু জনি’র কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকার একটি চেক আনতে বলেন তার বন্ধু মনির হোসেন মুন্নাকে। এরপর চেক থেকে টাকা তোলার পর দিদারুলকে ফোন দিয়ে মুন্না বলেন, টাকা ছিনতাই হয়ে গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রতারক মুন্না টাকা আত্মসাৎ করতে চেয়েছিল। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ছিনতাইয়ের নাটকে বন্ধুর ১০ লাখ টাকা আত্মসাৎ,…

আপডেট সময় ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১