ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কটির দুপাশের যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার দুপুরে স্মৃতিসৌধের দায়িত্বরত আনসার সদস্যদের মারধরে আহত জাবি শিক্ষার্থী নুর হোসেন বর্তমানে সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন।

কিছু কাপল ও দর্শনার্থীকে টাকার বিনিময়ে প্রবেশে অনুমতি দিয়েছিলেন কর্তব্যরত আনসার সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদ করায় ও ভেতরে থাকা দর্শনার্থীদের ভিডিও করতে যাওয়ায় বেদম মারধরের শিকার হয়েছেন জাবির ওই শিক্ষার্থী। সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নূর হোসেন জাবির প্রাণীবিদ্যা বিভাগের ২০১৬-১৭ সেশনের (৪৬ ব্যাচের) শিক্ষার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০১:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১