ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিপিং ভাগাভাগিতে মুশফিক-সোহান দুজনেই খুশি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো গত সোমবার জানিয়েছিলেন, উইকেটের পিছনে ভাগাভাগি করে থাকবেন মুশফিক ও সোহান। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে সোহান এবং পরের দুটিতে কিপিং করবেন মুশফিক। বাকি পঞ্চম ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হবে কে থাকবেন কিপিং হিসেবে!

কিপিংয়ের এমন ভাগাভাগির বিষয়টি অনেকেই ভালো ভাবে দেখছেন না। এমন প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও। বাংলাদেশে সাবেক অধিনায়কের মতে, এতে দু’জনের সামর্থ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং অদৃশ্য এক বাজে প্রতিযোগিতা চলে আসবে। তবে এমন কিছুই হচ্ছে না বলে দাবি করেছেন টাইগার অধিনায়ক মাহমুদল্লাহ। তিনি জানালেন, কিপিং ভাগাভাগির সিদ্ধান্তে অস্থিরতা নয় বরং খুশি রয়েছেন দুজনেই। এমন সিদ্ধান্ত কোন প্রভাবই ফেলবে না দলে।

গতকাল সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বললেন, ‘প্রভাবের কিছু নেই। মুশফিক টিমম্যান এবং দুর্দান্ত সতীর্থ। খুশিমনেই সে কিপিংয়ের দায়িত্ব সোহানের সঙ্গে ভাগাভাগি করছে। সে খুশি, সোহানও খুশি। সোহান ভালো কিপিং করছে, মুশফিকও দারুণ। কাজের চাপ ভাগাভাগি করে নেওয়া দলের জন্যই ভালো।’

এদিকে উইকেট রক্ষকের দায়িত্ব ভাগাভাগির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘কোনো অসুবিধা নেই। দুইজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি আছে। এই জিনিস নিয়ে আমাদের খুব একটা ভাবনা নেই। … সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক’ ।

আগামীকাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পাঁচটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কিপিং ভাগাভাগিতে মুশফিক-সোহান দুজনেই খুশি

আপডেট সময় ০৮:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১