ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১

দেশে প্রতি সেকেন্ডে ২৬৪৯ জিবি ব্যান্ডউইথ

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের ইন্টারনেটে এখন প্রতি সেকেন্ডে ব্যবহৃত হচ্ছে ২৬৪৯ জিবি (গিগাবিটস) ব্যান্ডউইথ। সম্প্রতি বাংলাদেশ নতুন এ মাইলফলকে পৌঁছেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে মন্ত্রী বলেছেন, ২০০৬ সালের মে মাসে আমাদের প্রথম সাবমেরিন ক্যাবল আসে। ২০০৮ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের ব্যান্ডউইথের ব্যবহার ছিল মাত্র ৮ জিবিপিএস। গতকাল রাত নয়টায় আমরা সর্বোচ্চ ২৬৪৯ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেছি।

ব্যান্ডউইথ বলতে ডেটা ট্রান্সমিশন স্পিড বোঝায়। সহজ ভাবে, এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এ ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলা হয়। এ ব্যান্ডউইথ সাধারণত বিটপার সেকেন্ডে হিসাব করা হয়। তাই ইন্টারনেটের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু ডাটা ইউনিট ট্র্যান্সমিট হবে এ পরিমাপকে ব্যান্ডউইথ বলা হয়।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রতিবেদন অনুসারে (৩১ জুলাই পর্যন্ত) দেশে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ৯ লাখ ৫০ হাজার। এরমধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৯ লাখ। আর ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৫০ হাজার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর

দেশে প্রতি সেকেন্ডে ২৬৪৯ জিবি ব্যান্ডউইথ

আপডেট সময় ০৯:৩৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১