ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

অগ্রিম মূল্য সরাস‌রি নিতে পার‌বে না ই-কমার্স প্রতিষ্ঠান

আকাশ আইসিটি ডেস্ক :

গ্রাহকের কাছ থে‌কে পণ্য বা সেবার অগ্রিম মূল্য সরাসরি নিজস্ব ব্যাংক হিসাবে নি‌তে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৯ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারের জারিকৃত ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’ এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের নির্দেশনা উপেক্ষা করে কিছু সংখ্যক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান নিজস্ব ব্যাংক হিসাবে গ্রাহক হতে পণ্য বা সেবা মূল্যের অগ্রিম অর্থ সরাসরি গ্রহণ করছে। এমতাবস্থায়, ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহের ব্যাংক হিসাবে লেনদেনের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো—

সরকারের ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ এর নির্দেশনা অমান্য করে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানসমূহের কোম্পানি বা কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যাংক হিসাবে পণ্য বা সেবা মূল্যের অগ্রিম বাবদ অর্থ সরাসরি জমা গ্রহণ করা যাবে না। এরূপ ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত ট্রানজেকশন প্রোফাইলের যৌক্তিকতা যাচাই-বাছাই, লেনদেনের বৈশিষ্ট্য বিশ্লেষণ এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ তদারকি নিশ্চিতপূর্বক লেনদেন পরিচালনা করতে হবে। এই নির্দেশা অবিলম্বে কার্যকর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

অগ্রিম মূল্য সরাস‌রি নিতে পার‌বে না ই-কমার্স প্রতিষ্ঠান

আপডেট সময় ০৯:৫১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১