ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চন্দ্রাভিযানে এলেন মাস্ক

আকাশ নিউজ ডেস্ক: 

নির্ধারিত সময় ২০২৪ সালের আগেই হয়তো চাঁদের বুকে নামবে চার দশক পর ফের মহাকাশচারী নিয়ে নাসার চন্দ্রাভিযান ‘আর্টেমিস’-এর ল্যান্ডার। আমেরিকার ধনকুবের স্পেস-এক্সের কর্ণধার এবং চিফ এগজিকিউিভ অফিসার এলেন মাস্ক মঙ্গলবার এ কথা জানিয়েছেন। ‘আর্টেমিস’ অভিযানে ল্যান্ডার বানানোর জন্য নাসার বরাত পেয়েছে মাস্কের স্পেস-এক্স।

মহাকাশচারী নিয়ে ফের চন্দ্রভিযানের জন্য গত এপ্রিলেই স্পেস-এক্সের ‘স্টারশিপ’ ল্যান্ডারটি বেছে নেয় নাসা। কিন্তু এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বীদের আপত্তিতে স্পেস-এক্সের সঙ্গে এখনও পাকাপাকি কোনও চুক্তি স্বাক্ষর করে উঠতে পারেনি নাসা।

প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিল ধনকুবের জেফ বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’-এর বানানো একটি ল্যান্ডার। ছিল ‘ডাইনেটিক্স’ নামে আরও একটি সংস্থার বানানো ল্যান্ডারও। তাদের আপত্তির কারণ, কেন তাদের বানানো ল্যান্ডারের পরিবর্তে নাসা স্পেস-এক্সের স্টারশিপ-কেই আর্টেমিস অভিযানের ল্যান্ডার হিসাবে বেছে নিল, নাসার তরফে তা স্পষ্ট ভাবে জানানো হয়নি।

তাই ২০২৪ সালের নির্ধারিত সময়ে নাসা ফের মহাকাশচারী নিয়ে চাঁদে আর্টেমিস অভিযান করতে পারবে কি না তা নিয়ে গভীর সংশয় দেখা দেয় বিজ্ঞানীমহলে।

মঙ্গলবার তার একটি টুইটে সেই সংশয় দূর করার চেষ্টা করেছেন স্পেস-এক্সের কর্ণধার। এলন টুইটে লিখেছেন, ‘নির্ধারিত সময়ের আগেই সম্ভবত স্টারশিপ চাঁদের বুকে পা ছোঁয়াবে।’

ওই ল্যান্ডার বানানোর জন্য নাসার তরফে ইতিমধ্যেই ৩০ কোটি ডলার দেওয়া হয়েছে বলেও স্পেস-এক্সের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চন্দ্রাভিযানে এলেন মাস্ক

আপডেট সময় ১০:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১