ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন সিনেমায় বাংলাদেশি তরুণ

আকাশ বিনোদন ডেস্ক : 

বিশ্বখ্যাত ‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন সিনেমা ‘নো ওয়ে হোম’-এর জন্য অধীর অপেক্ষায় সিনেপ্রেমীরা।

তার জন্য অবশ্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ১৭ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

যে সিনেমা দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশিরা, তারা যদি জানেন হলিউডের বিগ বাজেটের এই ছবিতে জড়িয়ে আছে এক বাংলাদেশির নাম, তবে উচ্ছ্বাসটা আরও বেড়ে যাওয়ার কথা।

জানা গেছে, ‘স্পাইডারম্যান’ সিরিজের এই ‘নো ওয়ে হোম’ সিকুয়েলে কাজ করছেন বাংলাদেশের তরুণ ওয়াহিদ ইবনে রেজা। সিনেমাটির ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি।

‘স্পাইডারম্যান’ সিনেমার নেপথ্যে কাজ করতে পেরে গর্বিত ও উচ্ছ্বসিত ওয়াহিদও।

তিনি বলেছেন, ছোটবেলা থেকেই ‘স্পাইডারম্যান’র সব কিছুই আমাকে খুব টানতো। এখন কালজয়ী এই সিরিজের একটি সিনেমায় কাজ করতে পেরে আমি ধন্য। ডিজিটাল প্রোডাকশন ম্যানেজার হিসেবে গত তিন মাস ধরে সিনেমাটির সঙ্গে কাজ করছি। এটি আমার জন্য খুবই আনন্দের বিষয়। এর মাধ্যমে দারুণ কিছু অভিজ্ঞতাও হয়েছে আমার।’

বাংলাদেশের এই তরুণ এর আগেও হলিউডের দুর্দান্ত কয়েকটি ছবিতে কাজ করেছেন। তাকে হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর বলা হয়। ভিজ্যুয়াল ইফেক্টস, প্রোডাকশন, ডিজিটালসহ নানাভাবে তিনি যুক্ত থাকছেন হলিউডের সিনেমার সঙ্গে।

হলিউডের বিখ্যাত সিনেমা ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’র ভিজ্যুয়াল ইফেক্টস টিমে ছিলেন তিনি। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন। ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ও ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ছবির ভিজ্যুয়াল টিমেও কাজ করেছেন।

সর্বশেষ ‘এক্সট্রাকশন’ সিনেমার সাবটাইটেলসহ আরও কিছু কাজ করেছিলেন ওয়াহিদ ইবনে রেজা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘স্পাইডারম্যান’ সিরিজের নতুন সিনেমায় বাংলাদেশি তরুণ

আপডেট সময় ১২:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১