ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

শিম্পাঞ্জির সঙ্গে ৪ বছরের মায়ার বন্ধন, নারীর চিড়িয়াখানায় প্রবেশে নিষেধাজ্ঞা

আকাশ নিউজ ডেস্ক: 

পশু-পাখির প্রতি মানুষের ভালোবাসা ও মায়া নতুন নয়। মানুষের সঙ্গে তাদের সখ্যতা নিয়ে অনেক ঘটনাই সামনে এসেছে। তবে এবার ব্যতিক্রম একটা ঘটনা ঘটলো বেলজিয়ামে। সেখানে শিম্পাঞ্জির মায়ায় পড়ে যাওয়ায় এক বেলজিয়ান নারীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে চিড়িয়াখানায়।

দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানকার অ্যানটুয়ার্প চিড়িয়াখানা কর্তৃপক্ষ লক্ষ্য করে দেখেছেন যে অ্যাডি টিমেরমান্স নামের ওই নারী সেখানের অন্যান্য পশু-পাখি রেখে শুধু চিতা নামের একটি শিম্পাঞ্জির সঙ্গে সময় কাটান। এরপরই তিনি দাবি করে বসেন যে ওই ৩৮ বছরের শিম্পাঞ্জির সঙ্গে প্রেম করছেন এবং প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে দেখা করতে আসেন। চারবছর ধরে তাদের সম্পর্ক।

সাম্প্রতিক সময়ে ওই নারী প্রায় প্রতি সপ্তাহেই অ্যানটুয়ার্প চিড়িয়াখানায় আসা-যাওয়া করছিলেন। মাঝখানে কাচের দেওয়াল আর দু’পাশে চিতা ও অ্যাডি। প্রায় চারবছর ধরে এভাবে চিতাকে দেখতে নিয়মিত চিড়িয়াখানায় আসতেন অ্যাডি।

এই বিষয়ে অ্যাডি টিমেরমান্স বলেন, ‌আমি শুধু বলেছি, আমাদের মধ্যে ভালবাসার সম্পর্ক রয়েছে। আমি চিতাকে ভালবাসি। সেও আমাকে ভালবাসে। আমি তো এর থেকে বেশি কিছুই পাইনি। তবে তারা কেন এটুকু কেড়ে নিতে চায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করছে যে চিতার সঙ্গে অ্যাডির ঘনিষ্ঠতা ক্ষতি করছে অ্যাডির সঙ্গে অন্য শিম্পাঞ্জিদের সম্পর্ক ও বন্ধুত্বে এবং তাদের একসঙ্গে বেড়ে ওঠাতেও বাধা দিচ্ছে।

চিড়িয়াখানার পক্ষ থেকে বলা হয়েছে, চিতা যখন দর্শনার্থীদের সঙ্গে ব্যস্ত থাকত তখন অন্যান্য শিম্পাঞ্জিরা তাকে এড়িয়ে চলত এবং চিতাকে তাদের দলের কেউ বলে ভাবত না। দূরত্ব বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছেছে যে ভিজিটর আসার সময় শেষ হয়ে গেলে একাই থাকতে হয় চিতাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ

শিম্পাঞ্জির সঙ্গে ৪ বছরের মায়ার বন্ধন, নারীর চিড়িয়াখানায় প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় ১০:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১