ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যেভাবে রাতারাতি সৃষ্টি হলো আস্ত দ্বীপ

আকাশ নিউজ ডেস্ক: 

জাপানের রাজধানী টোকিও থেকে ১২শ’ কিলোমিটার দূরে পানির নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে একটি নতুন দ্বীপের।

অর্ধ চন্দ্রাকৃতির ওই দ্বীপের নামকরণ করা হয়েছে ‘নিজিমা’ বা নতুন দ্বীপ। নতুন এই দ্বীপের আয়তন এক কিলোমিটারের মতো বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

১৯০৪ সালে আবিষ্কৃত ফুকুটোকু-ওকানোবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এই দ্বীপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এখনো ফুকুটোকু-ওকানোবা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হচ্ছে বলে জাপানের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে।

জাপানের কোস্টগার্ড আকাশ থেকে ধারণ করা ভিডিও পর্যবেক্ষণ করে দেখছে, সেখানে সক্রিয় অগ্ন্যুৎপাত হচ্ছে।

দুর্ঘটনা এড়াতে ওই দ্বীপের আশপাশ দিয়ে সব ধরনের নৌচলাচল বন্ধের নির্দেশ দিয়েছে কোস্টগার্ড। ফুকুটোকু-ওকানোবা আগ্নেয়গিরিতে অদূর ভবিষ্যতেও অগ্ন্যুৎপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নৌচলাচল বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি স্থানীয় জেলেদেরও ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যেভাবে রাতারাতি সৃষ্টি হলো আস্ত দ্বীপ

আপডেট সময় ১০:১৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১