ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিডি ক্লিনকে বর্জ্যের বিনিময়ে প্রায় ২ লাখ টাকা পুরস্কার ডিএনসিসির

আকাশ জাতীয় ডেস্ক:  

বিডি ক্লিনকে বিভিন্ন ধরনের প্রায় ৪০ হাজার বর্জ্যের বিনিময়ে পুরস্কার হিসেবে ১ লক্ষ সাড়ে ৯৬ হাজার টাকার চেক প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) । আজ রবিবার দুপুরে গুলশানের নগর ভবনে বর্জ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার হিসেবে এই টাকার চেক হস্তান্তর করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র মো. আতিকুল ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। মেয়র আতিক বলেন, ভবিষ্যতেও বিডি ক্লিন সদস্যরা জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে এমনটাই প্রত্যাশা।

তিনি বলেন, বিডি ক্লিন সদস্যদের মতো সমাজের সর্বস্তরের মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে, সবাই মিলে সুস্থতার জন্য গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরস্কার প্রদান করার কথা আবারও পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’- তাই সকলকেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

মেয়র আতিক এসময় নগরবাসীর প্রতি ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বানও জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিডি ক্লিনকে বর্জ্যের বিনিময়ে প্রায় ২ লাখ টাকা পুরস্কার ডিএনসিসির

আপডেট সময় ১০:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১