ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা চুরিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বাস্থ্যের ডিজি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের টিকা চুরি বা বিক্রির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেছেন, টিকা চুরি করার বিষয়টি খুবই স্পর্শকাতর। টিকা বিক্রির ব্যাপারে তদন্ত চলছে।

রাজধানীর দক্ষিণখানে একটি বেসরকারি ক্লিনিকে টিকা বিক্রির ঘটনা সামনে আসার পর রবিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

গত ১৮ আগস্ট দিবাগত রাতে দক্ষিণখানে ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনাভাইরাসের মডার্নার টিকা দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক বিজয়কৃষ্ণ তালুকদারকে (৩৭) আটক করে পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার টিকার দুটি এম্পুল পাওয়া যায়। এছাড়া মডার্নার টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। সেগুলো জব্দ করা হয়।

ভারতের সেরাম ইনস্টিটিউতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের কোভিশিল্ড ভ্যাকসিন দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়। সেরাম টিকা পাঠানো বন্ধ করে দেওয়ায় এখন আমেরিকার মডার্না, ফাইজার ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। এসব টিকা বিনামূল্যে দিচ্ছে সরকার।

এর মধ্যে গতকাল পর্যন্ত দেশে দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৬৯ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২০৩ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৬৩ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা চুরিতে কেউ জড়িত থাকলে ব্যবস্থা: স্বাস্থ্যের ডিজি

আপডেট সময় ০৩:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১