ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্ল্যাক হোলের চারপাশে দৈত্যাকার ‘আংটি’, ধরা পড়ল নাসার টেলিস্কোপে

আকাশ নিউজ ডেস্ক:  

৭৮০০ আলোকবর্ষ দূরে থাকা এক ব্ল্যাক হোলের সামনে রয়েছে আংটির আকারের উজ্জ্বল সজ্জা। আর তা ধরা পড়ল নাসার চন্দ্র এক্স-রে টেলিস্কোপে।

মনে করা হচ্ছে, আমাদের ছায়াপথে অবস্থিত ধূলিকণা নিয়ে নতুন তথ্য দেবে ওই বিশালাকার আংটিগুলো। এক্ষেত্রে ব্যবহৃত হবে সাধারণ এক্স-রে পদ্ধতি যা চিকিৎসা ক্ষেত্রে কিংবা নিরাপত্তা রক্ষায় মালপত্র স্ক্যান করতে ব্যবহৃত হয়।

এই ব্ল্যাক হোলটি ভি-৪০৪ সিগনি নামক বাইনারি সিস্টেমের অন্তর্গত। তার সহযোগী তারা, যার ভর সূর্যের প্রায় অর্ধেকে, সেটা থেকে নানা পদার্থ কাছে টানছে ব্ল্যাক হোলটি। সেগুলোই জড়ো হয়ে বড় বড় আংটির আকার নিচ্ছে। এমনিতে অদৃশ্য কিন্তু এক্স-রে পড়লেই তা জ্বলজ্বল করে উঠছে।

চন্দ্র এক্স-রে টেলিস্কোপে পাওয়া বাইনারি ছবির সঙ্গে মেলানো হয়েছে হাওয়াই দ্বীপে অবস্থিত প্যান-স্টার টেলিস্কোপের অপটিক্যাল ডেটা। ছবিতে দেখানো হয়েছে আটটি আলাদা ঘনীভূত আংটি। সবক’টিই সৃষ্টি হয়েছে ভি৪০৪-এর এক্স-রে দিয়ে।

তবে শিল্পীর ভাবনায়, আটটি নয়, দেখানো হয়েছে চারটে রিং। এই রিংগুলো শুধুমাত্র ব্ল্যাক হোলের স্বভাবচরিত্র বলবে না, ভি৪০৪ সিগনি এবং পৃথিবীর ভূমিরূপের পার্থক্যও জানাব। মহাশূন্যে ধূলিকণার মেঘ কী পদার্থ দিয়ে তৈরি তা নিয়েও তথ্য দেবে এই রিংগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্ল্যাক হোলের চারপাশে দৈত্যাকার ‘আংটি’, ধরা পড়ল নাসার টেলিস্কোপে

আপডেট সময় ০৯:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১