ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কোহলির মুখের ভাষা বিশ্বে সবচেয়ে খারাপ!

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাঠের ক্যামেরায় কোহলিকে প্রায় সময়ই দেখা যায় আগ্রাসী ভূমিকায়। অন্য দলের খেলোয়াড়দের আউটে মাতেন দৃষ্টিকটু উদযাপনে। কখনও বিপক্ষের খেলোয়াড়কে স্লেজিং বা কটুক্তি করে দলকে সাহায্য করেন। অবশ্য মাঠের এসব উত্তপ্ত লড়াইকে খেলার অংশ মনে করা হলেও কোহলির আগ্রাসী মনোভাব আর মুখের বাজে ভাষা ব্যবহারে অনেকেই মেনে নিতে পারেন না, বিশেষ করে কোহলির বিপক্ষে থাকা দলের ভক্ত-সমর্থকরা তো অবশ্যই। ঠিক তেমনি সদ্য সমাপ্ত লর্ডস টেস্টে কোহলির আচরণ মানতে পারছেন না সাবেক ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন। পুরোনো স্মৃতি রোমন্থন করে নিক জানান, বিশ্বের সবথেকে ‘খারাপ কথা’ বলা ব্যাক্তিদের তালিকায় সেরা অবস্থানে থাকবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

টুইটারে একটি বার্তায় সাবেক ইংলিশ ব্যাটসম্যান নিক কম্পটন লিখেন, ‘কোহলি কি ক্রিকেট বিশ্বের সবথেকে খারাপ কথা বলা ব্যক্তি নয়! ২০১২ সালে আমি যে তার বাজে ব্যবহারের মুখোমুখি হয়েছিলাম, তা কখনই ভুলব না। আমি মনে করি এইভাবে আমাকে মৌখিক হেনস্থা করে ও নিজেই নিজেকে ছোট করেছে। এই ঘটনা, প্রমাণ করে কোহলির তুলনায় রুট, টেন্ডুলকার, উইলিয়ামসনরা কত ভদ্র ও নম্র ক্রিকেটার, তেমনই মাথা তাদের।’

কম্পটন অবশ্য এ টুইট করে কিছুটা বিতর্কই তৈরি করেছেন। নিকের পোস্টের পরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ অবশ্য নিকের পক্ষ নিয়ে কথা বললেও তার পোস্টের সমালোচনাই বেশি হচ্ছে। ভারতীয় সমর্থকের কড়া সমালোচনায় শেষে নিজের পোস্ট টুইটার থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

কোহলির মুখের ভাষা বিশ্বে সবচেয়ে খারাপ!

আপডেট সময় ০৭:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১