ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছয় মাসের মধ্যে টিকা উৎপাদনে যেতে জোরালো সুপারিশ

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ছয় মাসের মধ্যে সরকারি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জোরালো সুপারিশ এসেছে সংসদীয় কমিটির কাছ থেকে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। একই সঙ্গে টিকা উৎপাদনের ক্ষেত্রে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি করার জন্যও সুপারিশ করেছে কমিটি।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বিষয়টি জানান।

তিনি বলেন, আমরা আজকের বৈঠকে এ বিষয়ে জোরালোভাবে বলেছি। আগামী ছয় মাসের মধ্যে এসেনশিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে।’

বাংলাদেশে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা বোতলজাতকরণ ও সরবরাহের জন্য ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি সইয়ের পরদিন কমিটির কাছ থেকে এ সুপারিশ এলো।

সংসদীয় কমিটির বৈঠকে অংশ নেওয়া এক সদস্য বলেন, ‘কমিটির বৈঠকে আমরা বলেছি, করোনাভাইরাসের টিকা উৎপাদন নিয়ে যাতে বেসরকারি প্রতিষ্ঠানের লাভের কথা ভাবা না হয়। টিকা আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এখানে কোনো মহল যাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে লাভ দেওয়ার চিন্তা না করে।’

চুক্তি হলেও গত মার্চে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করে দিলে সংকট কাটাতে বিভিন্ন উৎস্য থেকে টিকা পেতে তোরজোড় শুরু করে সরকার। গত এপ্রিলে জরুরিভাবে দেশে সিনোফার্ম ও রাশিয়ার স্পুৎনিক-ভি টিকার অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি দেশেই টিকা উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু হয় সরকার।

ইতোমধ্যে বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কিনবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দেড় কোটি ডোজের বিষয়ে চুক্তিও হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছয় মাসের মধ্যে টিকা উৎপাদনে যেতে জোরালো সুপারিশ

আপডেট সময় ০৫:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১