ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশে প্রথমবার ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের মে ও জুন মাসে গুগল ২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৫৩৬ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার।

তিনি জানান, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। সর্বমোট ২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৫৩৬ টাকা ভ্যাট দিয়েছে গুগল। সিঙ্গাপুরের সিটি ব্যাংক এনএ-এর শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।

এর আগে গত ২৩ মে প্রথম অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে গুগল ভ্যাটের নিবন্ধন নেয়। কিন্তু প্রস্তুতির জন্য মে ও জুন মাসের রিটার্ন জমার জন্য সময় চেয়েছিল গুগল। ভ্যাট বিভাগ সেই আবেদনে সাড়া দেয়। এখন ওই দুই মাসের রিটার্ন জমা দিয়েছে গুগল।

এদিকে চলতি বছরের ২৯ জুলাইয়ে ২ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৫৯৯ টাকা ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশে প্রথমবার ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

আপডেট সময় ০৬:৪৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১