ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদির গুহায় সাত হাজার বছর আগের আবিষ্কারে বিস্ময় বিজ্ঞানীরা!

আকাশ নিউজ ডেস্ক:

সৌদি আরবের স্থানীয় এক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি দেশটির হেরিটেজ কমিশন মদিনার হাররাত খায়বারে উম্মে জিরসান গুহায় সাত হাজার বছরের পুরনো আবিষ্কারের ঘোষণা দিয়েছে।

নতুন আবিষ্কারের মধ্যে রয়েছে প্রাণীর জীবাশ্ম এবং মানুষের মাথার খুলি যা সৌদি ভূতাত্ত্বিক জরিপ, কিং সৌদ বিশ্ববিদ্যালয় এবং জার্মান ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের সহযোগিতায় কমিশনের প্রত্নতাত্ত্বিক এবং জীবাশ্মবিদদের একটি দল আবিষ্কার করেছে।

আবিষ্কারের মধ্যে গুহার মধ্যে সময়ের সাথে জমে থাকা হাজার হাজার পশুর হাড় রয়েছে। হাড়ের সঞ্চয় প্রধানত ডোরাকাটা হায়েনা, ঘোড়া, বন্য গাধা এবং গৃহপালিত গাধা, বন্য এবং গৃহপালিত উট, আইবেক্স, ছাগল এবং গবাদি পশু দ্বারা গঠিত।

এছাড়াও সম্ভবত প্রাগৈতিহাসিক সময়ে কাছের কবর থেকে চুরি হয়ে যাওয়া মানুষের মাথার খুলিও পাওয়া গেছে। বিজ্ঞানীরা সদ্য প্রকাশিত এক গবেষণায় লিখেছেন, উম্ম জিরসান এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ ওই গুহায় ঘোড়া, ইঁদুর, উটসহ বিভিন্ন গবাদি পশু এমনকি মানুষের হাড় পর্যন্ত পাওয়া গেছে।

যে গুহায় এসব হাড়গোড় পাওয়া গেছে সেটি এমন একটি প্রাকৃতিক সুরঙ্গ যেখান দিয়ে অনেক আগে লাভা প্রবাহিত হতো। লাভা প্রবাহ শেষ হওয়ার কারণে এই সুরঙ্গের হাড়গোড়গুলো নষ্ট হয়নি বলে বিজ্ঞানী স্টুই স্টুয়ার্ট টুইটারে জানিয়েছেন।

সৌদি আরবের উম্মে জিরসানের মতো এলাকায় যেখানে সহজেই হাড়গোড় নষ্ট হয়ে যায়, সেখানে এই আবিষ্কার গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। এসব হাড়গোড় পরীক্ষা-নিরিক্ষা করে ওই অঞ্চলে হাজার বছর ধরে বিচরণ করা জীবজগৎ সম্পর্কে সম্মক ধারণা পাওয়া যাবে বলে ধারণা বিজ্ঞানীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদির গুহায় সাত হাজার বছর আগের আবিষ্কারে বিস্ময় বিজ্ঞানীরা!

আপডেট সময় ১১:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১