ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৫০ মিলিয়ন বছর আগে বিলুপ্তি শুরু হয় ডাইনোসরের !

আকাশ নিউজ ডেস্ক:

এখনও মানুষের আগ্রহের কমতি নেই ডাইনোসর নিয়ে। বিশালাকৃতির এই প্রাণীটি নিয়ে বহু সিনেমাও বানানো হয়েছে। ডাইনোসরের বিলুপ্তি কবে থেকে শুরু হয়েছে এ নিয়ে বিজ্ঞানিরা গবেষণা করছেন অনেক দিন ধরে।

উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়েছে বলে যে ধারণা করা হচ্ছিল, বিজ্ঞানীরা বলছেন তার অন্তত ৫০ মিলিয়ন বছর আগেই তাদের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল।

ধারণা করা হয়, ৬৬ মিলিয়ন বছর আগে অন্তত ১০ কিলোমিটার আকৃতির গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমেরিকার ইউনিভার্সিটি অফ রিডিংয়ের বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন, এর অনেক আগে থেকেই এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র।

পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন। নতুন এই তথ্য অনুযায়ী, প্রায় ১২০ মিলিয়ন বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়।

গবেষকদের মধ্যে অন্যতম মানাবু সাকামোটো বলছেন, ‘এই ফলাফল আমরা নিজেরাই আশা করিনি। উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে তারা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেলেও, এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই।’

বিজ্ঞানীদের দাবি, ২৩০ বছর আগে যখন ডাইনোসরের জন্ম হয়, তখন পৃথিবী ছিল উষ্ণ। কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হয়ে আসতে শুরু করে। সমুদ্রের পানির সীমাও নেমে যেতে শুরু করে। এর ফলেই ডাইনোসর বিলুপ্ত হতে শুরু করে। ডাইনোসরের সঙ্গে ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীর জন্ম অনেকটা একই সময়ে হলেও, ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীরা শীতল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫০ মিলিয়ন বছর আগে বিলুপ্তি শুরু হয় ডাইনোসরের !

আপডেট সময় ১১:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১