ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার টিকা নেয়ার জন্য মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি তিনি। টিকা নিয়েছেন গাড়িতে বসেই।

সোমবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিকাল ৪টার দিকে খালেদা জিয়া টিকা নেন। এর আগে বিকাল ৩টা ৪৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন হাসপাতালে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে যান।

এ সময় অসুস্থতার কারণে খালেদা জিয়া গাড়ি থেকে নামেননি। চিকিৎসকদের পরামর্শে গাড়িতেই তাকে টিকা দেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, এই হাসপাতালে মডার্নার টিকা পাওয়া যাচ্ছে। ম্যাডামকে সেই টিকাই দেওয়া হয়েছে।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

আপডেট সময় ০৮:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১