ঢাকা ০১:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

‘লকডাউনের’ দশম দিনে গ্রেফতার ৭৯১

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধের’ দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের চলাচল। আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার-জরিমানা অব্যাহত রাখলেও অকারণে মানুষের চলাফেরা ঠেকানো যাচ্ছে না।

এ অবস্থায় লকডাউনের ১০ম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে রাজধানীজুড়ে গ্রেফতার হয়েছেন ৭৯১ জন। একইসঙ্গে এদিন ২১২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যাননবাহনকে করা জরিমানার পরিমান ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা। সরকারি বিধি-নিষেধ অমান্য করায় সর্বমোট ৩৬১টি গাড়িকে এ জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের ১০ম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারাদিনে ৭৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনার ক্রমাগত কঠোর লকডাউনের দশম দিনে এসে মানুষের মধ্যে ঢিলেঢালা ভাব দেখা গেছে। সামান্য প্রয়োজনে নানা অজুহাতে বাইরে বের হচ্ছেন মানুষ। এদিন রাজধানীর বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি রিকশা চলাচলও বেশি ছিল।

মানুষের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ঠেকাতে এদিনও সড়কে সড়কে অবস্থান নেয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের পাশপাশি চেকপোস্ট-টহল অব্যাহত রাখে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

ঘূর্ণিঝড় অর্ণব: দেশের সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত

‘লকডাউনের’ দশম দিনে গ্রেফতার ৭৯১

আপডেট সময় ১১:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১