ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ‘যথাযথ’ তদন্ত নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের মৃত্যুকে ‘মর্মস্পর্শী’ ঘটনা বলে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অধীন ওই ব্যুরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক দরজার ভেতরে আটকা পড়েছিলেন, ফলে বাংলাদেশের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি এতটা ভয়াবহ রূপ ধারণ করে। যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সব নিয়োগকর্তাকেই তাদের কর্মীদের নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা গুরুদায়িত্ব।

এদিকে পৃথক আরেক টুইট বার্তায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস রূপগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের একটি কারাখানায় অগ্নিকাণ্ডে একসঙ্গে ৫০ জনের অধিক শ্রমিকের মৃত্যুর খবরে আমরা খুবই কষ্ট পেয়েছি। ভিকটিমদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।

একইসঙ্গে এই মুখপাত্র আশা প্রকাশ করেন, মারাত্মক ওই অগ্নিকাণ্ডের ঘটনার এমন তদন্ত হবে যাতে এর পেছনের কারণ অনুসন্ধান করা ছাড়াও দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়।তিনি এও লিখেন, আমি মনে করি- ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা রোধে ওই অগ্নিকাণ্ডের ‘যথাযথ’ তদন্ত নিশ্চিত করা জরুরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ‘যথাযথ’ তদন্ত নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১