ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সজীব গ্রুপের চেয়ারম্যান-সিইওসহ আটজন রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে রূপগঞ্জের সেজান সুজ কারখানায় আগুনে ৫২ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও সিইওসহ আটজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্টপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাঈল আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহবুব আলম লিটন ও অ্যাডভোকেট ফয়সাল খন্দকার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের হাসেম ফুডস কারখানায় বৃহস্পতিবার আগুন লাগে। এতে অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারী প্রাণ হারিয়েছেন।

আগুন লাগার পরে কারখানাটিতে ত্রুটিপূর্ণ অগ্নিনির্বাপণব্যবস্থা, জরুরি নির্গমন পথে তালা লাগানোর বিষয়টি প্রকাশ পায়। কারখানাটিতে শিশু শ্রমিক ব্যবহারের বিষয়টিও হয় প্রকাশ্য।

এর পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে শনিবার আটজনকে আসামি করে হত্যা মামলা হয়। মামলায় আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে ৩০২ সহ কয়েকটি ধারায় এই মামলা করা হয়। মামলাটি করেছেন রূপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার।

এরপর বেলা দেড়টার দিকে ঢাকার ফার্মগেইটের ভবন সিজান পয়েন্টে সজীব গ্রুপের অফিস থেকে প্রতিষ্ঠানটির সিইও শাহানশাহ আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। আগেই গ্রেপ্তার করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবুল হাসেমকে। এছাড়া গ্রেপ্তার আসামিদের মধ্যে হাসেমের চার ছেলে রয়েছেন, যারা কোম্পানির পরিচালক। তারা হলেন- হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম ও তানজিম ইব্রাহীম। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে হাসেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ, প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সজীব গ্রুপের চেয়ারম্যান-সিইওসহ আটজন রিমান্ডে

আপডেট সময় ০৭:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১