ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পুড়ে যাওয়া মরদেহ শনাক্তে করা হচ্ছে ডিএনএ পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড লিমিটেডের ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পুড়ে যাওয়া মরদেহ শনাক্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করা হচ্ছে ডিএনএ পরীক্ষা। এজন্য স্বজনদের কাছ থেকে নেয়া হচ্ছে নমুনা। বেশি পুড়ে যাওয়ায় ডিএনএ মেলাতে এক মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও কারও দায় আছে কি না তা খতিয়ে দেখে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেড কারখানায় গত বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় আজ শনিবার চলছে তৃতীয় দিনের উদ্ধার অভিযান। সকাল ৮টা থেকে এ অভিযান শুরু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ভোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মেনে নেওয়া হবে না: তারেক রহমান

পুড়ে যাওয়া মরদেহ শনাক্তে করা হচ্ছে ডিএনএ পরীক্ষা

আপডেট সময় ০১:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১