ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদিন পাঁচ হাজার মানুষকে খাবার দেবে ডিএমপি

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামীকাল সোমবার থেকে প্রতিদিন ৫ হাজার ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর ও অসহায় নাগরিককে খাবার দেবে। আজ রবিবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন ডিএমপির গণযোগাযোগ শাখার এডিসি ইফতেখায়রুল ইসলাম।

জানা গেছে, টানা ৭ দিন চলবে এ কর্মসূচি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে প্রতিদিন ডিএমপির ৫০ থানা এলাকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে এ খাবার বিতরণ করা হবে।

এডিসি ইফতেখায়রুল জানান, করোনা ঢেউ মোকাবেলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এ ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মেকাবিলা করতে গিয়ে আরো বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা। তাদের পাশে দাঁড়ানোর জন্যই ডিএমপির এই ক্ষুদ্র প্রয়াস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রতিদিন পাঁচ হাজার মানুষকে খাবার দেবে ডিএমপি

আপডেট সময় ১২:০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১